বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মাদক নির্মূলে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংস্কৃতিক বহুত্ববাদ না বুঝে নববর্ষের গায়ে কেউ কেউ নানা মতের মুখোশ পরাতে চায় : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ পহেলা বৈশাখ : স্বাগত বাংলা ১৪৩৩ ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তি দাবি ‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার

নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি’র আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫, ২:১৩ অপরাহ্ন

‘নতুন সমাজ সমৃদ্ধ দেশ, হোক জনগণের বাংলাদেশ’ স্লোগানে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি’।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলন করে দলের আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা করেন দলটির চেয়ারম্যান প্রকৌশলী ড. বিভূতি রায়।

ড. বিভূতি রায় বলেন, একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়সঙ্গত এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার লক্ষ্যে তাদের এই পথ চলা শুরু। তাছাড়া কয়েক দশক ধরে বাংলাদেশের জনগণ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় আছে। আমাদের এই দল মানুষের আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে রাজনীতি করবে।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হলো বাংলাদেশকে এমন একটি জাতিতে রূপান্তর করা যেখানে প্রতিটি ব্যক্তির উন্নতি, অংশগ্রহণ এবং দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখার সুযোগ থাকবে। এসময় তিনি দলের ১০টি উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন।

দলটির মহাসচিব মাহবুব সুমন বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণের ক্ষমতায়ন ও একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের মাধ্যমে বাংলাদেশকে আরও উন্নত ও মানবিক রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব। এই লক্ষ্য অর্জনে আমরা সকল শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করে সামাজিক ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে চাই।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর