বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ফিরেছেন ৫১ হাজার ৬১৫ জন হাজি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ন

সৌদি আরবে পবিত্র হজ সম্পন্ন করে দেশে ফিরেছেন ৫১ হাজার ৬১৫ জন বাংলাদেশি। মোট ১৩৪টি ফ্লাইটে  দেশে ফেরেন তারা। অন্যদিকে চলতি বছর হজে গিয়ে ৩৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে। হজ পালনকালে বিভিন্ন সময়ে তারা মক্কা, মদিনা, জেদ্দা ও আরাফায় মারা যান।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, বুধবার (২৫ জুন) দিবাগত রাত ৩টা নাগাদ দেশে প্রত্যাবর্তনকারী হাজির সংখ্যা ৫১ হাজার ৬১৫ জন। এরমধ্যে সরকারি মাধ্যমে দেশে ফিরেছেন ৫ হাজার ৭ জন। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় আরও ৪৬ হাজার ৬০৮ জন হাজি দেশে ফিরেছেন।

অন্যদিকে দেশে ফেরা হজের ১৩৪টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ২২ হাজার ১৪৯ জন, সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে ২১ হাজার ২৫ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরেছেন ৮ হাজার ৪৪১ জন হাজি।

এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মোট ৩৮ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ ও ১১ জন নারী। এরমধ্যে ২৫ জন মক্কায়, ১১ জন মদিনায়, একজন জেদ্দায় এবং একজন আরাফায় মারা যান।

এ বছর হজ উপলক্ষে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবে পাড়ি জমান। এরমধ্যে প্রথম হজ ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় গত ২৯ এপ্রিল। এরপর প্রায় এক মাস ধরে ধারাবাহিকভাবে হজযাত্রীদের বহন করে ফ্লাইটগুলো পরিচালিত হয়।

অন্যদিকে সর্বশেষ হজ ফ্লাইটটি সৌদির উদ্দেশে পাড়ি জমায় গত ১ জুন। পুরো এই সময়ে মোট ২২০টি হজ ফ্লাইট পরিচালিত হয়। যার মাধ্যমে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ৩০২ জন হজযাত্রী সৌদি আরবে যান। পরবর্তীতে গত ৫ জুন পবিত্র হজ পালন শেষে গত ১০ জুন হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফেরেন ৩৬৯ জন হাজি। সবমিলিয়ে এখন পর্যন্ত হজ শেষে দেশে ফিরেছেন ৪২ হাজার ৯৫০ জন বাংলাদেশি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর