মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

৬.৪৪ কোটি রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:২৯ অপরাহ্ন

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের আগে বড় চমক দিল বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। সরাসরি চুক্তিতে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ২০২৬ মৌসুমের জন্য এই চুক্তিতে মুস্তাফিজের পারিশ্রমিক নির্ধারিত হয়েছে ৬.৪৪ কোটি পাকিস্তানি রুপি। যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।

এর আগে ২০১৬ ও ২০১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। দীর্ঘ বিরতির পর আবারও পুরনো ঠিকানায় ফিরছেন তিনি। চুক্তি ঘোষণার সময় লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা বলেন, ‘একবার কালান্দার মানেই চিরকাল কালান্দার। মুস্তাফিজ শুধু একজন খেলোয়াড় নন, তিনি আমাদের পরিবারের অংশ।

শিরোপা ধরে রাখার লড়াইয়ে তার অভিজ্ঞতা আমাদের বড় শক্তি হবে।’

এর আগে লাহোর কালান্দার্স নিজেদের স্কোয়াডে রেখে দিয়েছে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি, গুরুত্বপূর্ণ ব্যাটার আবদুল্লাহ শফিক, অলরাউন্ডার সিকান্দার রাজা এবং প্রতিভাবান তরুণ মোহাম্মদ নাইমকে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতির টানাপড়েনেও আলোচনায় ছিলেন মুস্তাফিজ। গত মাসে কলকাতা নাইট রাইডার্স তাকে দল থেকে বাদ দেয়।

এর প্রতিক্রিয়ায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরে টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। -কালের কণ্ঠ


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর