বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ২:১৮ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে৷  

সার্বক্ষণিক সেবা দিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর বিশেষ টিম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ এর সঙ্গে সংযুক্ত থাকবে। এ টিম নির্বাচন সংক্রান্ত অভিযোগ/তথ্যের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে সরাসরি এলাকাভিত্তিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে৷

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক অনুবিভাগ) মো. দেলোয়ার হোসেন ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ এর প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্বপালন করবেন। এ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. জসীম উদ্দিন খান ও যুগ্মসচিব মো. আবদুল্লাহ হাককানী এ সেলের দৈনিন্দন কার্যক্রম তত্ত্বাবধায়ন করবেন।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ অনুবিভাগ) মো. আতাউর রহমান খান এনডিসি সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।সমন্বয় সেলের তিনটি শিফট রয়েছে৷ সকাল ০৬.০০ টা থেকে দুপুর ০২.০০ টা পর্যন্ত (১ম শিফট), দুপুর ০২.০০ টা থেকে রাত ১০.০০টা পর্যন্ত (২য় শিফট) এবং রাত ১০.০০ টা থেকে সকাল ০৬.০০ টা পর্যন্ত (৩য় শিফট)।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের কক্ষ নং-২২৬, ৩য় তলায় ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ স্থাপন করা হয়েছে। এ সেলে জরুরি যোগাযোগের জন্য টেলিফোন নম্বর: ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ ও ০২-৪৭১১৮৭০৩ এবং মোবাইল নম্বর: ০১৫৫০০৬৪২২৬ (whats app) ও ০১৫৫০০৬৪২২৭ সংযোগ দেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা সমন্বয় সেলে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীরা নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট যে কোনো অভিযোগের জন্য উল্লিখিত নম্বরগুলোতে যোগাযোগের জন্য অনুরোধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর