শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

কমলাপুর স্টেশনে কনটেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ২:২৫ অপরাহ্ন

ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় একটি কনটেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে দেড় ঘণ্টার মতো ট্রেন চলাচল বন্ধ ছিল। এখন সিঙ্গেল লাইনে ট্রেন চালানোর ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
আজ বুধবার (১৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি বলেন, একটি কনটেইনারবাহী ট্রেন স্টেশনে ঢোকার সময় ডাউনলাইনে পেছন থেকে ২টি ক্যারেজ পড়ে যায়। এটি ১১টা ৩৫ মিনিটের দিকে ঘটে। পরে স্টেশনের সব ট্রেনের মুভমেন্ট বন্ধ রাখা হয়।
এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ট্রেন চলাচল বন্ধ থাকায় আজ ট্রেন চলাচলে বিলম্ব হতে পারে। বর্তমানে লাইন ক্লিয়ার করার কাজ চলছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর