বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

যশোরে অ্যাম্বুলেন্স-ভ্যানের সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ২:১৫ অপরাহ্ন

যশোরের ঝিকরগাছায় অ্যাম্বুলেন্স ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে শিশু ও নারীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

আজ বুধবার (১৯ মার্চ) ভোর সোয়া ৬টার দিকে উপজেলার যশোর-বেনাপোল মহাসড়কের নবীনগর মোল্লা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, অ্যাম্বুলেন্সটি বেনাপোল থেকে যশোরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যানটি আসছিল। তখনই মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইঞ্জিনচালিত ভ্যানের তিন যাত্রী ঘটনাস্থলে নিহত ও আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। অ্যাম্বুলেন্সটি জব্দ করা হলেও তার চালক পালিয়ে গেছেন ।

ওসি রোকনুজ্জামান বলেন, এ ঘটনার পরপরই ঝিকরগাছা থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর