সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জানুয়ারি-মার্চ মাসে ইসলামী ব্যাংকের লোকসান ২৮৮ কোটি টাকা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন

ইসলামী ব্যাংক বাংলাদেশ চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বড় ধরনের লোকসানের মুখে পড়েছে। তিন মাসে ব্যাংকটির মোট লোকসান দাঁড়িয়েছে প্রায় ২৮৮ কোটি টাকা।

আজ বুধবার (১৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে দেখা গেছে, গত বছরের একই সময়ে মুনাফায় থাকলেও এবার লোকসানে গেছে ব্যাংকটি। একই সঙ্গে কমেছে শেয়ারপ্রতি আয় (ইপিএস)।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ঋণাত্মক ১ টাকা ৭৯ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১৮ পয়সা মুনাফা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ইপিএস কমেছে ১ টাকা ৯৭ পয়সা।

ব্যাংকটির ভাষ্য, আমানতের বিপরীতে মুনাফা ব্যয় বেড়েছে, একই সঙ্গে বেড়েছে খেলাপি ঋণ। এছাড়া অন্য প্রতিষ্ঠানে বিনিয়োগ করেও প্রত্যাশিত মুনাফা পাওয়া যায়নি। এসব কারণেই বড় লোকসান হয়েছে।

বর্তমানে পুঁজিবাজারে ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮টি। সে হিসাবে প্রথম প্রান্তিকে মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৮৮ কোটি ১৮ লাখ টাকা।

তবে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহে (এনওসিএফপিএস) উন্নতি হয়েছে। গত বছরের প্রথম প্রান্তিকে যেখানে শেয়ারপ্রতি ১৬ টাকা ১৬ পয়সা নগদ ঘাটতি ছিল, এবার তা বেড়ে ইতিবাচক হয়ে দাঁড়িয়েছে ১ টাকা ৩৫ পয়সা। নতুন ঋণ বিতরণ কমে যাওয়ায় নগদ প্রবাহে এই উন্নতি এসেছে বলে জানিয়েছে ব্যাংকটি।

লোকসানের প্রভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যও (এনএভি) কমেছে। ২০২৫ সালের ৩১ মার্চ যা ছিল ৪৪ টাকা ৩১ পয়সা, ২০২৬ সালের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৪২ টাকা ৫৬ পয়সায়।

এদিকে ব্যাংকটি তাদের ৪৩তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখও পরিবর্তন করেছে। আগামী ২৫ জুনের পরিবর্তে ২৮ জুন সকাল ১০টায় ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে সভা অনুষ্ঠিত হবে।

লোকসানের তথ্য প্রকাশের পরও শেয়ারদরে বড় পরিবর্তন দেখা যায়নি। বুধবার দুপুর ১২টা ৮ মিনিট পর্যন্ত ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে ৩২ টাকা ৬০ পয়সায়, যা আগের দিনের সমান। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন ৫২ হাজার ৪৮৫ কোটি ৬৯ লাখ টাকা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর