বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

হিথ্রো বিমানবন্দরে দুর্ভোগে প্রায় ২ লাখ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

যুক্তরাজ্যের ব্যস্ততম হিথ্রো বিমানবন্দরে বৈদ্যুতিক গোলযোগের পর সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। এরআগে শুক্রবার বিমানবন্দরটি প্রায় ২৪ ঘণ্টা বন্ধ ছিল। এতে বিশ্বজুড়ে প্রায় ২ লাখ যাত্রী দুর্ভোগে পড়েন। এদিকে হিথ্রো বন্ধ হওয়া রোধকল্পে কেন কার্যকর ব্যাক-আপ বিদ্যুৎ সরবরাহ করা হয়নি তা নিয়ে প্রশ্ন উঠছে। লন্ডন থেকে  এই খবর জানায় এএফপি।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টার দিকে হিথ্রো বিমানবন্দরের কাছে একটি বৈদ্যুতিক সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। এতে বিমানবন্দরের বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় ফ্লাইট চলাচল।

শুক্রবার বিমানবন্দরটি প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল থেকে ধীরে ধীরে ফ্লাইট চলাচল শুরু হয়। যদিও বিমান সংস্থাগুলো যাত্রীদের কয়েকদিন বিমান চলাচল ব্যাহত হতে পারে বলে আশঙ্কার কথা জানায়।

তবে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের প্রধান নির্বাহী জানিয়েছেন, তিনি আশা করছেন, শনিবারের মধ্যে এটি স্বাভাবিক হয়ে যাবে।

আগুনের উৎস তদন্তের জন্য এরইমধ্যে সন্ত্রাস দমন পুলিশকে মোতায়েন করা হয়েছে।

ব্রিটিশ এয়ারওয়েজের সাবেক প্রধান নির্বাহী উইলি ওয়ালশ  হিথ্রোর বিরুদ্ধে বিকল্প বিদ্যুৎ উৎস নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ করেছেন।

এদিকে শুক্রবার সন্ধ্যায় কিছু ফ্লাইট পুনরায় চালু হলেও দিনের বেশিরভাগ সময় বিশ্বের পঞ্চম ব্যস্ততম বিমানবন্দরটি বন্ধ থাকায় চরম ভ্রমণ বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বিশ্বব্যাপী অন্তত ২ লাখ মানুষ এতে চরম বিপাকে পড়েন।

বিমান সংস্থাগুলো যখন বিমান এবং ক্রুদের ঘাঁটিতে ফিরিয়ে আনার চেষ্টা করছিল, তখন হাজার হাজার মানুষ হোটেলে ভিড় জমান।

হিথ্রোর একজন মুখপাত্র ই-মেইল করা এক বিবৃতিতে বলেছেন, ‘বিভ্রাটের কারণে ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা করার জন্য বিমানবন্দর জুড়ে দলগুলো কাজ করছে।’

তিনি বলেন, ‘আমাদের টার্মিনালে আরও শত শত সহকর্মী রয়েছেন এবং বিমানবন্দর দিয়ে অতিরিক্ত ১০,০০০ যাত্রী যাতায়াতের সুবিধার্থে আমরা আজকের সময়সূচীতে বিকল্প ফ্লাইট যুক্ত করেছি।’

প্রতিদিন প্রায় ২ লাখ ৩০ হাজার যাত্রী হিথ্রো দিয়ে যাতায়াত করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর