বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

আসিফ নজরুলকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিস্ফোরক মন্তব্য

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১১:২১ অপরাহ্ন

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আসিফ নজরুলের বড় দায়বদ্ধতা রয়েছে। বিচার এবং সংস্কার তার কোর্টে গিয়েছে। এখন দেখি আসিফ নজরুল কোর্টে কত বড় বল ফেলে। উনি তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। এখন দেখি উনি বাংলাদেশের মানুষের প্রয়োজনটা কতটুকু পূরণ করে দিতে পারেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শহীদ মিনারে গণঅভ্যুত্থানে আহতদের পরিবারের সামনে জুলাই সনদে স্বাক্ষর করতে হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, সকল শহীদ ফ্যামিলিকে ডাকবেন, ডেকে তাদেরকে বলবেন–তোমাদের রক্তের ওপরে আমি বসেছিলাম। তোমাদের যে পাওনা, নতুন বাংলাদেশের যে স্বপ্ন, আমি আজকে সাইনের মধ্যে তোমাদেরকে এটা বুঝিয়ে দিয়েছি। এর মধ্যে ড. ইউনূসের এক্সিট প্ল্যান। এ ছাড়া ড. ইউনূসের কোনো এক্সিট প্ল্যান নেই।

এনসিপি নেতা বলেন, ‘বাংলাদেশের যেসব সৈনিক ভাই রাজপথে নেমে এসেছিল, আমরা সরকারকে বলবো, আপনারা এই সৈনিকদের পুরস্কৃত করুন। আপনারা দেখবেন, তাদের মুখ শুকিয়ে গেছে সারাদিন ডিউটি করে, একটার পর একটা সমস্যা সমাধান করে যাচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন জানাই, সৈনিক যারা রয়েছেন, তাদের পুরস্কৃত করুন। তাদের বেতন ভাতা বাড়িয়ে দিন। যারা অপরাপর পেশাজীবী আছেন, তারা যেসব দাবি নিয়ে আসছেন, দাবিগুলো পূরণ করুন।’

নাসীরুদ্দীন বলেন, ‘রাষ্ট্রের একটি সিস্টেমেরও কোনো পরিবর্তন হয়নি। এই গণ অভ্যুত্থানে আহতরা পর্যন্ত চিকিৎসা পান না।’

তিনি বলেন, ‘আপনারা বলছেন, ভবিষ্যতে সংস্কার করবেন, তাহলে আজকে তো আপনাদের সামনে সংস্কার প্রস্তাব রয়েছে, এগুলোতে কেন সাইন করছেন না? কেন বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছেন না। এসব ভন্ডামি আপনাদের বন্ধ করতে হবে। বাংলাদেশের তরুণরা এ বিষয়ে যথেষ্ট সচেতন। এদের আপনারা কলা দেখাতে পারবেন না।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর