বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি পিছিয়ে ২৪ জুলাই

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৬:২১ অপরাহ্ন

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।কিন্তু পরে শুনানি আগামী ২৪ জুলাই পর্যন্ত মুলতবি করে আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আজকের আপিল শুনানির শুরুতে মামলার পলাতক দুই আসামির পক্ষে কোনো আইনজীবী নিয়োগ না হওয়ায় বিষ্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। পরে পলাতক আসামি হানিফ ও তাজউদ্দিনের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেয়া হয়। এরপর রাষ্ট্র পক্ষের আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন শুরু করেন।

২০১৮ সালে এই মামলায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালত। এছাড়া, তারেক রহমানসহ ১৯ আসামিকে যাবজ্জীবন ও ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। পরে গত ১ ডিসেম্বর তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট।

এরপর ১৯ মার্চ হাইকোর্টের দেয়া সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন রাষ্ট্রপক্ষ। তবে আপিল মঞ্জুর হলেও হাইকোর্টের রায় স্থগিত করেনি আপিল বিভাগ।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলটির মহিলা-বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন প্রায় ৩০০ জন। এই ঘটনার পর মামলাগুলো দায়ের করা হয়। ওই হামলায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অল্পের জন্য রক্ষা পান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর