বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩ বাংলাদেশি জেলেকে আটক করেছে আরাকান আর্মি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬:৩৬ অপরাহ্ন

সাগরে মাছ ধরা শেষে ফেরার পথে বাংলাদেশি দুটি ট্রলারসহ ১৩ জন জেলেকে আটক করেছে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আজ বুধবার (১২ নভেম্বর) সকালে পৃথক সময়ে রাখাইন রাজ্যের সিত্তে টাউনশীপ ও চেনাখালী এলাকার পশ্চিম সাগর থেকে ট্রলার দুটিসহ জেলেদের আটক করা হয়।

টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, আরাকান আর্মি বাংলাদেশি দুটি ট্রলার আটক করেছে বলে জেলেদের মাধ্যমে খবর পেয়েছি। এর মধ্যে পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা আরমানের মালিকানাধীন ট্রলারটি আমাদের ঘাটের।

আরেকটি ট্রলারের মালিক এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে খোঁজ নেওয়া হচ্ছে।মায়ানমারের রাখাইনভিত্তিক ওয়েবসাইট গ্লোবাল আরাকান নেটওয়ার্কে দাবি করা হয়েছে, আরাকান আর্মির টহল দল সাগরে টহল দেওয়ার সময় ১৩ জন জেলেসহ বাংলাদেশি দুটি ট্রলার আটক করেছে। ট্রলার দুটি মায়ানমারের জলসীমায় অনুপ্রবেশ করেছিল।

আটক জেলেদের আরাকান আইন অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে।

ওয়েবসাইটটিতে আরাকান আর্মির বরাত দিয়ে দাবি করা হয়েছে, বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে গত জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত আরাকান আর্মি তাদের হেফাজতে থাকা ১৮৮ জন জেলে ও ৩০টি ট্রলার ফেরত দিয়েছে। কিন্তু বাংলাদেশ কর্তৃপক্ষের আন্তরিক সম্পর্কের ঘাটতির কারণে পরবর্তীতে অনুপ্রবেশকারীদের আটক করা হয়েছে এবং তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফ কায়ুকখালী ঘাটের জেলে আব্দুর রহিম জানান, আমরা ২০-৩০ বছর ধরে যেখানে মাছ ধরে আসছি সেখান থেকে আরাকান আর্মি আমাদের ট্রলারগুলো আটক করছে।

পরে তারা মায়ানমারের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগ তুলে। -কালের কণ্ঠ


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর