বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত ৪০ বছর পর ফুটবল বিশ্বকাপে ইরাক রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ

পরিবার ছাড়া ক্যাম্পে ঈদ উদযাপন নারী ক্রিকেটারদের

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ৬:৪৪ অপরাহ্ন

আগামী ৫ এপ্রিল থেকে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপের বাছাইপর্ব। ২০২৫ বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে সেখানে অংশগ্রহণ করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাই ঈদুল ফিতরের ছুটি মেলেনি নারী ক্রিকেটারদের।

ক্যাম্পে থাকা ক্রিকেটারদের তাই ঈদ উদযাপন করতে হয়েছে পরিবার ছাড়া। মিরপুরে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন নিগার সুলতানা জ্যোতি-সোবহানা মোস্তারিরা। বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে আগামী ৩ এপ্রিল পাকিস্তানের উদ্দেশে রওনা করবে টাইগ্রেসরা।

আজ সোমবার (৩১ মার্চ) নারী ক্রিকেটাররা ঈদ উদযাপন করেছেন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ছবি প্রকাশ করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নারী ক্রিকেটাররা। পরিবার থেকে দূরে থাকা এ সব ক্রিকেটারদের একসঙ্গে ঈদের সাজে গ্রুপ ছবি তুলতে দেখা গেছে।

বিশ্বকাপ বাছাইয়ে আগামী ১০ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল, প্রতিপক্ষ থাইল্যান্ড। বাংলাদেশের বাকি ম্যাচগুলো যথাক্রমে ১৩ এপ্রিল আয়ারল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর