শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

৬ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলংকা ক্রিকেট দল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৭ অপরাহ্ন

চলতি বছরের নভেম্বরে  দীর্ঘ ছয় বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলংকা ক্রিকেট দল।

সফরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলংকা। রাওয়ালপিন্ডিতে সবগুলো ম্যাচ হবে যথাক্রমে- ১১, ১৩ ও ১৫ নভেম্বর।

২০১৯ সালের সেপ্টেম্বরে সর্বশেষ পাকিস্তান সফর করেছিল শ্রীলংকা। ঐ সফরে দুই ম্যাচে টেস্ট ও ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে লংকানরা। টেস্ট ১-০ ব্যবধানে ও ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে হেরেছিল তারা। তবে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল লংকানরা।

নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলংকা।  সিরিজের অপর দল আফগানিস্তান। রাওয়ালপিন্ডিতে ১৭ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় শুরু করবে লংকানরা।

শ্রীংলংকার বিপক্ষে সিরিজের আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই  টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ১২ অক্টোবর টেস্ট সিরিজ শুরু হবে। ৮ নভেম্বর ওয়ানডে দিয়ে সিরিজ শেষ হবে। দু’দিন বিরতির পর শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে পাকিস্তান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর