বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১:৩২ পূর্বাহ্ন

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আধিপত্যবাদবিরোধী ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ভারতের প্রধানমন্ত্রীর এমন মন্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত মহান বিজয়কে অস্বীকার করার শামিল। তারা বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ ছাত্র সমাজ মেনে নেবে না।

শিক্ষার্থীরা অবিলম্বে ওই মন্তব্য প্রত্যাহারের দাবি জানান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের কাছে কঠোর কূটনৈতিক বার্তা পাঠানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এর আগে, ১৬ ডিসেম্বরকে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেন নরেন্দ্র মোদি। ওই পোস্টে বাংলাদেশের নাম উল্লেখ না করায় দেশজুড়ে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর