বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ রেহেনার স্বামী শফিক সিদ্দিক ও তাঁর ভাই তারেক সিদ্দিকির সম্পদ জব্দ, রিসিভার নিয়োগ

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫, ৫:১৫ অপরাহ্ন

পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক ও তার ভাই শেখ রেহেনার স্বামী শফিক আহমেদ সিদ্দিকের নামে থাকা ১৫ কোটি টাকা মূল্যের জমি ও ভবন জব্দের আদেশ দিয়েছে আদালত পাশাপাশি এসব সম্পদ দেখাশোনার জন্য রিসিভার নিয়োগের আদেশ দিয়েছেন আদালত।

আজ  বুধবার (২ জুলাই)দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ  তথ্য জানান।

জব্দের আদেশপ্রাপ্ত সম্পদের মধ্যে রয়েছে- শফিক আহমেদ সিদ্দিকের গাজীপুরের মোট ৩৩.৫০ শতাংশ জমির মধ্যে বিক্রিত অংশ বাদে ১৭ শতাংশ জমি এবং তারেক আহমেদ সিদ্দিকের ১৯.৫০ শতাংশ জমিতে নির্মিত দশতলা ভবনের অর্ধেক, যা মোট ৬৭ শতাংশ জমিতে অবস্থিত।

আবেদনে  উল্লেখ করা হয়, শফিক সিদ্দিক ও তারেক সিদ্দিকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানকালে জানা যায়, তারা উল্লিখিত স্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে, অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত উল্লিখিত সম্পদের ক্রোক এবং রিসিভার নিয়োগের আদেশ প্রদান করা প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর