শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন নেই: আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ৬:৫০ অপরাহ্ন

এলজিআরডি,  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো ভূমিকা পালন করেছে। তারা সফলভাবে সেখান থেকে প্রত্যেককে নিরাপদে ফিরিয়ে আনতে পেরেছে। 

আসিফ মাহমুদ বলেন, গতকাল গোপালগঞ্জে যা ঘটেছে তা দুঃখজনক ও অপ্রত্যাশিত। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ভালো ভূমিকা পালন করেছে। তারা সফলভাবে ঘটনাস্থল থেকে সবাইকে অপসারণ করতে পেরেছে। ফলে বাহিনীর ভূমিকা নিয়ে কোনও প্রশ্ন নেই।

আজ বৃহস্পতিবার(১৭ জুলাই)

রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ আয়োজনে ‘যুব উদ্যোক্তা: বিনিয়োগ, নীতি ও ইকোসিস্টেম’ শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। দেশে শান্তিপূর্ণ সভা-সমাবেশ চলবে এমনটা আমরা প্রত্যাশা করি। হামলায় জড়িতরা গ্রেফতার হবে। অপরাধীদের ধরতে কি ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

নৌকা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও নৌকা প্রতীক থাকবে কি থাকবে না তা নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। বিষয়টি খুবই দুঃখজনক। বাংলাদেশ নাগরিক হিসেবে এটিকে অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত বলে মনে করি। নৌকা মার্কা ব্যবহার করে একটি রাজনৈতিক দল তিন দফা মানুষের ভোটাধিকার হরণ করেছে। সেই মার্কাটিকে রাখা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর