বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে মৎসজীবি লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

নরসিংদীর শিবপুরে পারিবারিক বিরোধের জেরে মো. শরীফুল ইসলাম (২৫) নামের এক মৎসজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নিজবাড়ির সামনে তাকে কুপিয়ে গুরুতর আহত করে তার চাচাতো ভাই শাকিল মিয়া। এসময় শরীফের পিতা জহিরুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। নিহত মো. শরীফুল ইসলাম উপজেলার যোশর ইউনিয়নের জানখাঁরটেক গ্রামের মৃত আসাদ মিয়ার ছেলে। তিনি যোশর ইউনিয়ন মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক ছিলেন। অভিযুক্ত শাকিল মিয়া (২৩) চাচা বাদল মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উত্তেজিত হয়ে শরীফুলের বাড়ি যান শাকিল। এ সময় শাকিল ধারালো অস্ত্র দিয়ে শরীফুলের মাথায় আঘাত করেন। এসময় তাদের চাচা জহিরুল ইসলাম ঝগড়া ফেরাতে আসলে তিনিও গুরুতর আহত হন। আশেপাশের লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাাতলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরিবারের লোকজন তার অবস্থার অবনতি হওয়ায় তাৎক্ষণিক উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর