বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

চরম নাটকীয়তায় সুপার ওভারে হারলো বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ ‘এ’ দলের সাথে সুপার ওভারের নাটকীয় ম্যাচে জয়ী হয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান শাহিনস। 

রোববার ( ২৩ নভেম্বর) দোহার ওয়েস্ট ইন্ড পার্ক আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত নাটকীয় ম্যাচে শেষ ওভারে শেষ বলে দরকার ছিল ২ রানের। তবে ১ রান নেওয়া ম্যাচ সুপার ওভারে গড়ায়।

এদিন বাংলাদেশ ১২৬ রানের লক্ষ্যে নিয়ে ব্যাট করতে নামে। ৯৬ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ ‘এ’ দল। এরপর অবিশ্বাস্যকিছুই করলেন রিপন মণ্ডল। পাকিস্তান শাহিনসের ইনিংসে বল হাতে ৩ উইকেট নেওয়া পেসার ব্যাট হাতেও খেললেন ১১ রানের ইনিংস। আরেক পেসার আবদুল গাফফারও (১৬*) সাহায্যের হাত বাড়ালেন। ১৯তম ওভারে ২০ রান তুললেও অবশ্য শেষ ওভারে ৭ রানের সমীকরণ মেলাতে পারেননি তারা। তবে শেষ বলে ১ রান নিয়ে ম্যাচটা টাই করে সুপার ওভারে নিয়ে যায়।

পরে সুপার ওভারে ব্যাট করতে নেমে ৬ রান করে বাংলাদেশ ‘এ’ দল। জবাবে, ব্যাট করতে নেমে পাকিস্তান শাহিনস সহজেই জয় তুলে নিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে চ্যাম্পিয়ন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর