বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

চট্টগ্রাম কমিশনারের ওয়াকিটকিতে দেওয়া বার্তা ফাঁস, পুলিশ সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকিতে দেয়া বক্তব্য ফাঁসের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক পুলিশ কনস্টেবলকে।

রোববার (১৭ আগস্ট) রাতে খুলশী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। জানা গেছে, তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে।

গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের নাম অমি দাশ। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। তার বাবার নাম রাজিব দাশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, পুলিশের টেলিকম ইউনিটের কনস্টেবল হিসেবে কাজ করেন অমি দাশ। তিনি খুলশী থানায় কর্মরত।

প্রসঙ্গত, গত ১২ আগস্ট সিএমপি কমিশনার ওয়াকিটকিতে অস্ত্রধারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন। এর আগে গত ১১ আগস্ট দিবাগত রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে নগরের বন্দর থানার এক কর্মকর্তা গুরুতর আহত হন। এ ঘটনার পর পর ওয়াকিটকিতে এই নির্দেশনা দেন তিনি।

এদিকে, সিএমপি কমিশনারের এই বার্তা ওয়াকিটকিসহ ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেন এক কর্মকর্তা। কমিশনারের ওই বার্তা ফাঁস হওয়ায় অস্বস্তিতে পড়েন চট্টগ্রাম নগরের শীর্ষ পুলিশ কর্মকর্তারা। নিজেদের গোপনীয় এমন বার্তা বাইরে চলে যাওয়ায় নড়েচড়ে বসেন তারা। এরপর একাধিক টিম তদন্তে নেমে ওই কনস্টেবলকে শনাক্ত করা হয়। যার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর