বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীতে জয়নুল আবদিন ফারুকসহ সাত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার নোয়াখালীর দুটি আসনে বিএনপির একজন ‘বিদ্রোহী’ প্রার্থীসহ দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাঁরা হলেন নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলীয় প্রার্থী জয়নুল আবদিন ফারুক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ‘বিদ্রোহী’ প্রার্থী তানভীর উদ্দিন রাজিব। এ দুজন জেলার ৬টি আসনে এ পর্যন্ত সাতজন প্রার্থী সংসদ সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।

দলীয় নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তানভীর উদ্দিন রাজিব। তিনি নোয়াখালী-৬ আসনে বিএনপির দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এই আসনে বিএনপির দলীয় প্রার্থী দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি আগামীকাল সোমবার মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।

অপর দিকে একই দিন দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহসিয়া তাবাসসুমের কাছে মনোনয়নপত্র জমা দেন নোয়াখালী-২ আসনের বিএনপির প্রার্থী জয়নুল আবদিন ফারুক। এ সময় তাঁর সঙ্গে অনুসারী দলীয় কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর