বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আজীবন মনে রাখতে হবে: উপদেষ্টা আদিলুর রহমান খান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৭:২৩ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আমাদের সারাজীবন মনে রাখতে হবে। তাদের অবদানের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এবং এরপর যারাই সরকারে আসুক, তাদেরকেও এটি স্বীকার করতে হবে বলে মন্তব্য করেছেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ।

আজ শুক্রবার (৮ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় জুলাই স্মৃতি উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান বলেন, এই পার্কটি জুলাই শহীদদের নামে নামকরণ করা হয়েছে। তাই এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা যায় কি না, তা নিয়ে ভাবা হচ্ছে। এর জন্য একটি নকশা তৈরি করে অতি শীঘ্রই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মতামত নিয়ে স্মৃতিস্তম্ভটি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে শহীদদের স্মৃতি অম্লান থাকে।

স্মৃতিস্তম্ভ নির্মাণ নিয়ে আপত্তির বিষয়ে তিনি বলেন, এখানে স্মৃতিস্তম্ভ স্থাপন নিয়ে কিছু আপত্তি থাকলেও তা বড় কিছু নয়। আপত্তিগুলো সমাধান করে সামনে এগোনোর চেষ্টা করছি। ২-৩টি ভিন্নমত ছিল, সেগুলো সমন্বয় করে এক জায়গায় আনার চেষ্টা চলছে।

আদিলুর রহমান খান জানান, প্রথম ধাপে ৮৩৪ জনের বেশি শহীদ পরিবার সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী সহায়তা পেয়েছে। ওয়ারিশান সম্পর্কিত সমস্যাগুলো বাদ দিয়ে আহতদের স্বাস্থ্যসেবা ও চিকিৎসাভাতা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ফরেনসিক সংক্রান্ত বিষয় ছাড়া বাকি সব বিষয় শেষ হয়েছে।

এসময় চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, গণপূর্ত অধিদপ্তর চট্টগ্রামের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর