বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন রেজাউল করিম মল্লিক

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫, ৮:৩৮ অপরাহ্ন

ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে  ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির)  সাবেক গোয়েন্দা (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিককে ।

আজ বুধবার ( ৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তিনি বর্তমান ডিআইজি এ কে এম আওলাদ হোসেনের স্থলাভিষিক্ত হলেন। ডিআইজি আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে পদোন্নতি দিয়ে পুলিশ টেলিকমে বদলি বা পদায়ন করা হয়েছে।

রেজাউল করিম মল্লিক ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) শিল্পাঞ্চল পুলিশ মো. ছিবগাত উল্লাহকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) সিআইডিতে পদায়ন করা হয়েছে, ডিআইজি সিআইডি গাজী জসীম উদ্দিনকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) পদে শিল্পাঞ্চল পুলিশে পদায়ন করা হয়েছে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি মো. তওফিক মাহবুব চৌধুরীকে রাজশাহীর  সারদায় বিপিএ প্রিন্সিপাল (অতিরিক্ত আইজি) পদে পদায়ন করা হয়েছে এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলমকে ঢাকায় এসপিবিএন’র ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর