বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মাদক নির্মূলে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংস্কৃতিক বহুত্ববাদ না বুঝে নববর্ষের গায়ে কেউ কেউ নানা মতের মুখোশ পরাতে চায় : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ পহেলা বৈশাখ : স্বাগত বাংলা ১৪৩৩ ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তি দাবি ‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার

ড্রোন শো পরিচালনার প্রশিক্ষণে চীন যাচ্ছেন ১১ জন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

বাংলাদেশ থেকে চীনে যাচ্ছেন  ড্রোন শো পরিচালনার জন্য প্রশিক্ষণ নিতে  ১১ জন। এক মাসের এ প্রশিক্ষণ চীনের সাংহাই ও গুয়াংজুতে অনুষ্ঠিত হবে।

বুধবার (১৩ আগস্ট) ঢাকার চীনা দূতাবাসে ড্রোন প্রশিক্ষণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও প্রেস কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

উপদেষ্টা বলেন, ‘ড্রোন গল্প বলার নতুন মাধ্যম। টেকনোলজি ও আর্টের একটা ফিউশন। এটি ন্যারেটিভ তৈরিরও অন্যতম অবলম্বন। সাম্প্রতিক সময়ে চীনের সহযোগিতায় প্রদর্শিত ছয়টি ড্রোন শো তরুণ প্রজন্মের কাছে বিপুলভাবে জনপ্রিয় হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তারা ব্রেইন স্টর্মিং করে দেখেছে যে কী বিষয়ে কাজ করা যায়। আমরা দেখলাম যে শোগুলোয় মানুষের অনেক সম্পৃক্ততা তৈরি হয়েছে।’

চীনের সাংহাই ও গুয়াংজুতে মাসব্যাপী এ প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণের যাবতীয় খরচ চীন বহন করবে বলে জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা।

তিনি আরও জানান, অচিরেই চিত্রকর্ম সংরক্ষণে প্রশিক্ষণ নিতে ১৫ সদস্যের একটি টিম চীন যাবে এবং তারা ফিরে এসে এ বিষয়ে প্রশিক্ষণ দেবে। মিউজিয়ামের প্রসারের ক্ষেত্রেও একটি টিম চীন যাবে।

ট্র্যাডিশনাল মিডিয়া ও নিউ মিডিয়ার প্রসার এবং কালচারাল হেরিটেজ সংরক্ষণে সংস্কৃতি মন্ত্রণালয় ও চীনের মাঝে নতুন দুয়ার উন্মোচিত হবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এসব ক্ষেত্রে পরিপূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর