বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৩:৫০ অপরাহ্ন

দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো ও  ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স।

সংগঠনটি মনে করে, এ ধরনের সহিংস ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি মো. হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান যৌথ বিবৃতিতে দুই সংবাদমাধ্যমে হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমের ওপর হামলা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিকের জানার অধিকারকে সরাসরি আঘাত করে।

সংগঠনটি সরকারের কাছে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানায়। একই সঙ্গে ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানায়।

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের আশা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারসহ সংশ্লিষ্ট সব পক্ষ তাদের অঙ্গীকার অটুট রাখবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় উদ্যোগ নেবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর