বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মবের চেষ্টা হলে শুধু কেন্দ্র নয়, ওই আসনের ভোটই স্থগিত হবে: আইজিপি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:০১ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মবের চেষ্টা হলে  শুধুমাত্র সংশ্লিষ্ট কেন্দ্র নয়, ওই আসনের ভোট গ্রহণ নির্বাচন কমিশন (ইসি) স্থগিত করবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। 

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে  সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, নির্বাচন ঘিরে সকল প্রস্তুতি আছে, ইলেকশনকে কেউ বাধাগ্রস্থ করতে পারবে না। যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য স্ট্রাইকিং ফোর্স থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ৩ স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

গত নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছে। পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। সব মিলে ভালো নির্বাচন উপহার দেয়ার প্রত্যাশা করেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।

আসন্ন নির্বাচন পুলিশের জন্য জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য সুযোগ মন্তব্য করে আইজিপি বলেন, কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স–এই ৩টি স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নিরাপত্তায় মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ পুলিশ সদস্য কাজ করছে। নিরাপত্তা রক্ষায় পুলিশ ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার কাজ করছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর