বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-হংকং,চায়না লড়াই টিভিতে নয়, দেখা যাবে ‘বঙ্গ’তে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচে স্বাগতিক হংকংয়ের বিপক্ষে  মাঠে নামবে বাংলাদেশ। 

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় শুরু হবে ম্যাচটি।

গত ৯ অক্টোবর ঘরের মাঠে শেষ মুহূর্তের গোলে হেরে যায় বাংলাদেশ। তাই এই ম্যাচ প্রতিশোধের সঙ্গে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই লাল-সবুজের প্রতিনিধিদের জন্য। কেননা এই ম্যাচ হারলেই শেষ হয়ে যাবে বাংলাদেশের এশিয়া কাপের মূলপর্বে খেলার স্বপ্ন।

আজকেই ম্যাচ দেখা যাবে না টিভিতে। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এই ম্যাচ দেখাবে ওটিটি অ্যাপ ‘বঙ্গ’। সরাসরি সম্প্রচার করবে এই ডিজিটাল প্ল্যাটফর্মটি।

ঘরের মাঠের ম্যাচটি যেখান থেকে টি স্পোর্টস সরাসরি দেখিয়েছিল, সেখানে এবার টিভি সূচিতে এই ম্যাচ নেই। তাদের তালিকায় আছে লাহোর টেস্ট, মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ও সন্ধ্যার তৃতীয় ওয়ানডে—আফগানিস্তান বনাম বাংলাদেশ।

এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে বাংলাদেশ তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে। এশিয়া কাপে খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই হামজা-জামালদের সামনে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর