শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হেরে ধানের শীষের প্রার্থীকে অভিনন্দন জানালেন শিশির মনির বিএনপি সরকার গঠন করলে ইশতেহার বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমিরের কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট গ্রহণে আমরা সন্তুষ্ট: নাহিদ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ইসির কৃতজ্ঞতা, শুক্রবার বিশেষ দোয়ার আহ্বান সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট: জামায়াত আমির বাংলাদেশের নির্বাচন: ফলাফলের পরই পরবর্তী পদক্ষেপ নেবে ভারত নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি কুমিল্লা-৪: বেসরকারিভাবে নির্বাচিত হাসনাত আব্দুল্লাহ রমজানের আগেই ক্ষমতা হস্তান্তর: আসিফ নজরুল

নিলামের আগে রিশাদকে ছেড়ে দিল লাহোর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১:০৩ অপরাহ্ন

গত মৌসুমে লাহোরের হয়ে খেলা বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে এবার আর রিটেইন করেনি ফ্রাঞ্চাইজিটি। আগের আসরে ৭ ম্যাচে ১৩ উইকেট নেওয়া রিশাদের পাশাপাশি ফখর জামান, হারিস রউফ, জামান খান ও সালমান মির্জার মতো তারকা ক্রিকেটারদেরও ছেড়ে দিয়েছে লাহোর।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন মৌসুমে বড় পরিবর্তন এসেছে দল গঠনের নিয়মে। প্রথমবারের মতো ঐতিহ্যবাহী ড্রাফট পদ্ধতি বাদ দিয়ে নিলামভিত্তিক মডেল চালু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নতুন এই নিয়ম অনুযায়ী নিলামের আগে প্রতিটি ফ্রাঞ্চাইজি সর্বোচ্চ চারজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে, যা আগের মৌসুমে ছিল আটজন পর্যন্ত।

নতুন নিয়ম কার্যকর হওয়ার পর একে একে নিজেদের রিটেইন খেলোয়াড়দের নাম ঘোষণা করতে শুরু করেছে দলগুলো।

পিএসএলের পঞ্চম আসরের চ্যাম্পিয়ন করাচি কিংস চার ক্রিকেটারকে ধরে রেখেছে। হাসান আলীকে প্লাটিনাম, আব্বাস আফ্রিদিকে ডায়মন্ড, খুশদিল শাহকে গোল্ড এবং সাদ বেগকে ইমার্জিং ক্যাটাগরিতে রিটেইন করেছে তারা। তবে শান মাসুদ, আমের জামাল ও শাহনেওয়াজ দাহানির মতো পরিচিত মুখদের ছেড়ে দিয়েছে করাচি।এদিকে লাহোর কালান্দার্স ধরে রেখেছে শাহীন শাহ আফ্রিদি, সিকান্দার রাজা, আবদুল্লাহ শফিক এবং মোহাম্মদ নাইমকে।

কোয়েটা গ্লাডিয়েটর্স রিটেইন তালিকায় রেখেছে আবরার আহমেদ, উসমান তারিক, হাসান নাওয়াজ ও শ্যামল হোসেনকে।

অন্যদিকে মোহাম্মদ আমির, রাইলি রুশো, মার্ক চ্যাপম্যান, খাওয়াজা নাফে এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের সঙ্গে আর পথ চলছে না দলটি।

এবারের পিএসএলে নতুন সংযোজন শিয়ালকোট স্ট্যালিয়ন্স। অভিষেক মৌসুমেই আলোচনার জন্ম দিয়েছে দলটি। নিলামের বাইরে সরাসরি চুক্তিতে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথকে দলে ভিড়িয়েছে তারা। এই প্রথমবারের মতো পিএসএলে খেলতে যাচ্ছেন স্মিথ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর