বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান, মনোনয়নপত্র সংগ্রহ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ১:২৭ অপরাহ্ন

আসন্ন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ রোববার (২৮ ডিসেম্বর) তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। ঢাকা বিভাগীয় কমিশনার শফর উদ্দিন আহমদ চৌধুরীর সেগুনবাগিচার অফিস থেকে বেলা ১১টা ১০ মিনিট তিনি মনোনয়পত্র সংগ্রহ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। বিএনপির ফেসবুক পেজেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিএনপি সূত্র জানায়, দেশে ফেরার পর তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। এরই মধ্যে দলের সিনিয়র নেতারা তাকে এ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। এর আগে তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর