বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হলেন রুহুল আলম সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৪:৪৮ অপরাহ্ন

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনকে ছুটিতে পাঠিয়েছে সরকার। তার জায়গায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রুহুল আলম সিদ্দিকীকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (২২ মে) এ বিষয়ে অফিস আদেশ জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে শুক্রবার থেকেই এ আদেশ কার্যকর হবে।

আদেশে বলা হয়, ‘মো. জসীম উদ্দিন, পররাষ্ট্র সচিবের দায়িত্ব ত্যাগের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্র সচিবের দৈনন্দিন কার্যাদি সম্পাদন করবেন।’

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তনের হাওয়ায় এক মাসের মাথায় পররাষ্ট্র সচিবের দায়িত্বে আসেন জসীম উদ্দিন। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ত্রয়োদশ ব্যাচের এই কর্মকর্তা পররাষ্ট্রসচিব হিসেবে যোগ দেন ৮ সেপ্টেম্বর। ২০২৬ সালের ডিসেম্বরে তার অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে।

চীন, কাতার ও গ্রিসে বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা জসীম উদ্দিনকে আবারও রাষ্ট্রদূত করে দেশের বাইরে পাঠানোর চিন্তাভাবনা চলার কথাও বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

রুহুল আলম সিদ্দিকী বিসিএস একাদশ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার এবং পর্তুগালে রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর