বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:১৮ অপরাহ্ন

দীর্ঘস্থায়ী যুদ্ধ ও অতিরিক্ত চাপের কারণে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’-এর ভেতরে নাবিকদের মধ্যে এক রক্তক্ষয়ী ও সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়া এই রণতরীতে অভ্যন্তরীণ অসন্তোষের জেরে ঘটা এই সংঘর্ষে সাতজন মার্কিন নৌসেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, রণতরীটির দীর্ঘায়িত অবস্থান এবং দুর্বিষহ পরিবেশ নিয়ে নাবিকদের পরিবার ও ক্রুদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের এক উপদেষ্টা জাহাজটিতে উপস্থিত হন। তবে ক্রুদের এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় ওই উপদেষ্টাকে তীব্র ধিক্কার জানানো হয় এবং তাঁর দিকে পানির বোতল ছুড়ে মারা হয়।

এই প্রতিবাদের জের ধরেই পরবর্তীতে নাবিকদের একটি অংশ ধারাল অস্ত্র ও ছুরি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই সাতজন প্রাণ হারান এবং আহত হন আরও অনেকে।

উল্লেখ্য, আধুনিক যুগে যেকোনো মার্কিন বিমানবাহী রণতরীর জন্য এটি দীর্ঘতম একটানা সমুদ্র অভিযান। ওমানের একটি সংক্ষিপ্ত বিরতি বাদ দিলে রণতরীটি টানা ২০৮ দিন ধরে সমুদ্রে রয়েছে এবং মোট ২৬৩ দিন ধরে এই অঞ্চলে মোতায়েন রয়েছে। ভারত মহাসাগরে অবস্থান করে মূলত ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কার্যকর করার মিশনে যুক্ত ছিল এই রণতরী। তবে দীর্ঘমেয়াদী মোতায়েনের ফলে সৃষ্ট মানসিক চাপ ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলার কারণে মার্কিন সামরিক বাহিনীর ভেতরে এটি এক বড় ধরনের সংকটের জন্ম দিয়েছে।  সূত্র মেহের নিউজ, টাইমস অব ইন্ডিয়া 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর