সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের ফরেনসিক শনাক্ত শুরু ৭ ডিসেম্বর : উপদেষ্টা আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৪:১৫ অপরাহ্ন

আগামী ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞরা বাংলাদেশে আসবেন এবং ৭ ডিসেম্বর থেকে গণকবরের শহীদদের শনাক্তকরণ প্রক্রিয়া শুরু করবেন বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ রোববার ( ১৬ নভেম্বর) রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে প্রেস ব্রিফিংয়ে  এ তথ্য জানান।

উপদেষ্টা আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞদের মাধ্যমে রায়েরবাজারে অস্থায়ী মর্গ ও ক্যাম্প স্থাপন করে কার্যক্রম পরিচালনা করা হবে।

এই কার্যক্রম বাস্তবায়নে সিআইডি কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি। পরে একই নকশায় জুলাই শহীদদের কবর বাঁধাই কার্যক্রমও পরিদর্শন করেন উপদেষ্টা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর