বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

পবিত্র আশুরা উপলক্ষে হিলি স্থলবন্দরে কার্যক্রম বন্ধ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ন

পবিত্র আশুরার সরকারি ছুটি উপলক্ষে দিনাজপুর হিলি স্থলবন্দরে আজ রোববার সকল ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানি-কারক  গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, পবিত্র আশুরার সরকারি ছুটি উপলক্ষে আজ রোববার হিলি স্থল বন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, আগামীকাল সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম চালু করা হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি পরিদর্শক আরিফুর ইসলাম জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলমান রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর