মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিসির অনুরোধে নতুন সিদ্ধান্ত নিলো পাকিস্তান বোর্ড

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। পাকিস্তান সরকার বয়কটের নির্দেশ দিয়ে রেখেছে জাতীয় দলকে। তবে এই সিদ্ধান্ত থেকে ফেরাতে ব্যাপক তোড়জোড় শুরু করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থার অনুরোধে এবার আগামী এক-দুই দিনের মধ্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি।

পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার জানিয়েছে, নকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছ থেকে ১৫ ফেব্রুয়ারির ভারত-পাকিস্তান ম্যাচ সম্পর্কে নির্দেশনা নেবেন। চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের হাতেই থাকবে।

পুরো বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্থানীয় সময় রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমিনুল ইসলাম বুলবুলকেও পাকিস্তানে আমন্ত্রণ করে নিয়েছেন নকভি।

অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী, আইসিসি, পিসিবি ও বিসিবির মধ্যে দীর্ঘ বৈঠক হয়। চার ঘণ্টা বৈঠক চলার পর ডিনারের বিরতি নেওয়া হয়। পরে আলোচনা পুনরায় শুরু করার জন্য স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সব পক্ষই চেষ্টায় রয়েছেন যেন আলোচনাগুলো ফলপ্রসূ হয়।

বিশেষত, বাংলাদেশ-সংক্রান্ত সমস্যার সমাধান এই আলোচনার মূল বিষয়। বৈঠকে ছিলেন, নকভি, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এবং আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খজা।

এদিকে, দীর্ঘমেয়াদি ক্রিকেট স্বার্থের জন্য সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ডও (ইসিবি) পিসিবিকে ভারত-বিরোধী ম্যাচ বয়কট পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

এর আগে, পাকিস্তান সরকার ১ ফেব্রুয়ারি ঘোষণা করে যে দেশের জাতীয় ক্রিকেট দল চলমান টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, তবে গ্রুপ-স্টেজে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না। পিসিবি অভিযোগ করেছে, বাংলাদেশ বিষয়ে আইসিসি পক্ষপাতমূলক আচরণ করছে।-দেশ


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর