বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মাদক নির্মূলে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংস্কৃতিক বহুত্ববাদ না বুঝে নববর্ষের গায়ে কেউ কেউ নানা মতের মুখোশ পরাতে চায় : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ পহেলা বৈশাখ : স্বাগত বাংলা ১৪৩৩ ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তি দাবি ‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার

আগামী নির্বাচনের জন্য প্রায় সাড়ে ৯ লাখ কর্মকর্তাকে প্রশিক্ষণ, ব্যয় হবে ১৩০ কোটি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৫:১৩ অপরাহ্ন

১৩ তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন কর্মকর্তাকে প্রশিক্ষণের জন্যে তালিকা করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

আজ মঙ্গলবার (১২ আগস্ট) নির্বাচন কমিশন থেকে পাওয়া ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত সভার কার্যবিবরণী থেকে এসব জানা গেছে। এতে বলা হয়, সেপ্টেম্বরে ৩ হাজার ৬০০ জন প্রশিক্ষককে প্রশিক্ষণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ বিষয়ে দ্রুত ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরি করবে ইসি।

এছাড়াও প্রশিক্ষণ দেওয়া হবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের। প্রশিক্ষণে ব্যয় হবে প্রায় ১৩০ কোটি টাকা। আগামী নির্বাচনে ভোট কেন্দ্রের সম্ভাব্য সংখ্যা ৪৫ হাজার ৯৮টি।

তফসিলের আগে ও পরে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং অফিসার, ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট প্রশাসনিক ও আইনশৃঙ্খলা কর্মকর্তাদের জন্যও প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এছাড়া ইএমএস সফটওয়্যার পরিচালনা এবং অনলাইনে মনোনয়নপত্র পূরণে প্রার্থীদের সহায়তার জন্য প্রতিটি জেলা ও উপজেলা থেকে নিজস্ব কর্মচারী এবং আউটসোর্সিং ডাটা এন্ট্রি অপারেটরদেরও প্রশিক্ষণ দেবে ইসি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর