বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬ এর ২১ জানুয়ারি ব্রাকসু নির্বাচন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচন আগামী ২১ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বুধবার( ডিসেম্বর) রাতে কমিশনারদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে চলতি বছরের ১৮ নভেম্বর প্রথম তফসিল ঘোষণা করা হয়েছিল, যেখানে ভোটের তারিখ নির্ধারিত ছিল ২৯ ডিসেম্বর। পরে দ্বিতীয় দফায় তফসিল সংশোধন করে ভোটের দিন করা হয় ২৪ ডিসেম্বর। এরপর ৩ ডিসেম্বর মনোনয়ন ফরম বিতরণ ও জমাদানের তারিখ পরিবর্তন করা হলেও ভোটের দিন অপরিবর্তিত থাকে। সবশেষ আজ চতুর্থবারের মতো ভোটের তারিখ পরিবর্তন করে নতুন তফসিল প্রকাশ করা হলো।

ভোটার তালিকায় একাধিক গুরুতর ত্রুটি থাকার কারণে দ্বিতীয়বারের মতো নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। এর আগে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন (৯ ডিসেম্বর) কমিশনারদের কেউই নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত না হওয়ায় প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৪, ১৫ ও ১৬ ডিসেম্বর এই তালিকা নিয়ে আপত্তি গ্রহণ করা হবে। এরপর ১৭ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ২০ ডিসেম্বর থেকে শুরু হবে মনোনয়নপত্র বিতরণ ও দাখিল। মনোনয়ন দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২১ ডিসেম্বর।

২২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং একই দিনে আপত্তি গ্রহণ করা হবে। আপত্তি নিষ্পত্তি শেষে ২৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সবশেষ ২০২৬ সালের ২১ জানুয়ারি ভোটগ্রহণ, গণনা এবং ফলাফল ঘোষণা করা হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর