বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

‘আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রধান বিচারপতির নিজস্ব প্রশাসনিক সিদ্ধান্ত’

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন

আপিল বিভাগে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি প্রধান বিচারপতির নিজস্ব প্রশাসনিক সিদ্ধান্ত, এ বিষয়ে কারো হস্তক্ষেপ করার সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ সোমবার (০৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, প্রসিকিউশনের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগের বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিচারপতিদের অবসরের বয়স ৬৭ থেকে কমিয়ে ৬৫ বছরে নামিয়ে আনার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে আইনমন্ত্রী বলেন, তিনি ব্যক্তিগতভাবে এ প্রস্তাবের পক্ষে নন। তবে এ নিয়ে কোনো উদ্যোগ এলে তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। এছাড়া, আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশ সংক্রান্ত বিষয়ে প্রধান বিচারপতি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

আইনমন্ত্রী আরও জানান, মানবাধিকার কমিশন আইন ও গুমবিরোধী আইন নিয়ে আগামী ১৭ মে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর