শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের বাধার মুখে আবার মাইলস্টোনে ফিরে গেলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৫:১৭ অপরাহ্ন

প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর  রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হয়ে দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধার মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পরে তাদের গাড়ি ঘুরিয়ে ফের কলেজ ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়।

আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুর থেকে কলেজের বাইরে শত শত শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন। তারা উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানান। এর আগে, বেলা সাড়ে ১০টার দিকে কলেজের ভেতরে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শিক্ষার্থীদের সব দাবি যৌক্তিক। সরকার প্রতিটি দাবি মেনে নেবে। তবে আশ্বাসের পরও বিক্ষোভ থামেনি। সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি ছিল। উপদেষ্টারা শিক্ষকদের সঙ্গে একটি কনফারেন্স কক্ষে কয়েকজন শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন।

এ সময় কলেজের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীদেরও দেখা যায়নি। উপদেষ্টাদের গাড়ি দিয়াবাড়ি মোড়ে গেলে বিকাল পৌনে চারটার দিকে আবারও বাধা দেয় শিক্ষার্থীরা।

সকাল সাড়ে ১০টার দিকে উপদেষ্টা আসিফ নজরুল, সি আর আবরার, প্রেস সচিব শফিকুল আলম কলেজ পরিদর্শনে আসেন। সেখান থেকে বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে। এ সময় শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর