বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে যুক্তরাষ্ট্রের নারীকে শ্লীলতাহানি, যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ১:০৩ পূর্বাহ্ন

কক্সবাজারে একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত যুক্তরাষ্ট্রের এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তারেকুর রহমান (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

সোমবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের শহীদ সরণির কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার তারেকুর রহমান কক্সবাজার শহরের মোহাজের পাড়া মোহাম্মদ ফরিদের ছেলে।

কক্সবাজারের পুলিশ সুপার সাইফউদ্দিন শাহীন জানান, ইউএন উইমেন নামে একটি সংস্থার কর্মরত যুক্তরাষ্ট্রের ওই নারী তার অপর এক সহকর্মীকে সঙ্গে নিয়ে সকাল ১০টার দিকে শহরে হেঁটে যাচ্ছিলেন। এ সময় শহীদ সরণির কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় তারেকুর রহমান তাকে ঝাপটে ধরেন। একই সঙ্গে তাকে শ্লীলতাহানি করেন। বিষয়টি পরবর্তীতে ওই নারী পুলিশকে জানালে পুলিশ বিকেল ৪টার দিকে শহরের ঝাউতলা থেকে অভিযুক্ত তারেককে আটক করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর