বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

নেত্রকোনায় দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

নেত্রকোনার কলমাকান্দায় অন্তঃসত্ত্বা নারী ও এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলার পৃথক দুটি স্থান থেকে কলমাকান্দা সদর ইউনিয়নের শিংপুর গ্রামের এহসানুল হকের দ্বিতীয় স্ত্রী লিজা আক্তার (২০) এবং লেংগুরা ইউনিয়নের তারানগর গ্রামের মো. মিজানুর রহমানের অন্তঃসত্ত্বা স্ত্রী নুরুন্নাহার (২৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৮ মাস আগে লিজা আক্তারের সঙ্গে এহসানুল হকের বিয়ে হয়। বিয়ের পর থেকে লিজা কলমাকান্দা মধ্য বাজারে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। কয়েক মাস ধরে লিজা ও তার স্বামীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিল। মঙ্গলবার দুপুরে লিজা শোবার কক্ষের দরজা বন্ধ করেছিলেন। পরিবারের লোকজন তার সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘরের দরজা ভেঙে গ্রিলের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লিজার মরদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে, অন্তঃসত্ত্বা ও এক সন্তানের জননী নুরুন্নাহার প্রতিদিনের মতো গত সোমবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সেহরি খাওয়ার জন্য নুরুন্নাহারের শাশুড়ি ডাক দিলে তার সাড়া পাওয়া যায়নি। এ সময় ওই কক্ষে থাকা নুরুন্নাহারের স্বামী মিজানুর রহমান ঘুম থেকে জেগে বিছানায় স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর