বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে আরাকান আর্মির ৬০ জোড়া ইউনিফর্মসহ আটক ৩

জেলা প্রতিনিধি। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ২:৩৭ অপরাহ্ন

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে আরাকান আর্মির ৬০ জোড়া ইউনিফর্মসহ তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।র‍্যাব-১৫ জানায়, রবিবার বিকেলে সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে দুই নারী ও এক কিশোরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৬০ জোড়া ইউনিফর্ম, ৩৫ হাজার টাকা ও চারটি মোবাইল উদ্ধার করা হয়। অভিযানের সময় নুর মোহাম্মদ নামে এক ব্যক্তি পালিয়ে যায়।

আটক হয়েছেন উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী পূর্ব ফারির বিল এলাকার নুর মোহাম্মদের স্ত্রী শফিকা আক্তার (৩৭), একই ইউনিয়নের ঘোনারপাড়া এলাকার মৃত রুস্তম আলীর স্ত্রী মিনুয়ারা আক্তার (৩৩) এবং ১৪ বছর বয়সী এক কিশোর।

র‍্যাব জানায়, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে পলাতক নুর মোহাম্মদের নেতৃত্বে তারা এসব ইউনিফর্ম তৈরি করত এবং তা সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতো।

র‍্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ ম ফারুক জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর