বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬ এর ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে: মৎস্য উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৭ অপরাহ্ন

আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটে বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কর্মশালার শুরুতে ইন্সটিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশরাফুল আলম গবেষণা কার্যক্রম ও পরিকল্পনার বিস্তারিত উপস্থাপন করেন। পরে প্রধান অতিথির বক্তব্যে ফরিদা আখতার বলেন, একসময় দেশের মুক্ত জলাশয়ে প্রচুর মাছ পাওয়া যেত। এখন সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। কেন ধ্বংস হচ্ছে তা অনুসন্ধান করে পুনরুদ্ধারে মৎস্য বিজ্ঞানীদের গবেষণার আহ্বান জানান তিনি।

তিনি অবৈধ জাল দিয়ে মাছ ধরা বন্ধ, নদী দূষণ ও খাল-বিল ভরাট রোধ, মুক্ত জলাশয় ইজারা মুক্তকরণ এবং সমুদ্র ও হাওরে বড় ট্রলারের চলাচল নিয়ন্ত্রণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

মৎস্য সম্পদ রক্ষায় মুক্ত জলাশয়ে যত্রতত্র ইজারা না দেওয়ার বিষয়ে তিনি সতর্ক করে বলেন, যারা মৎস্য ব্যবস্থাপনায় জড়িত কেবল তাদেরকেই ইজারা দিতে হবে। মাছের প্রজনন পরিবেশ ঠিক রাখতে প্রজনন ক্ষেত্রগুলোতে ট্যুরিজম নিয়ন্ত্রণ করার কথাও বলেন তিনি।

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট এখন পর্যন্ত বিলুপ্তপ্রায় ৪১ প্রজাতির প্রজননসহ ৮৭টি নতুন ভ্যারাইটি উদ্ভাবন করেছে। এ কর্মশালায় ৪৯টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর