অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান প্রফেসর হালুক গোরগুন।
মঙ্গলবার (৮ জুলাই) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় দুইজনের মধ্য বৈঠক অনুষ্ঠিত হয়।
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন প্রফেসর হালুক গোরগুন। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন।
এর আগে ২৪ ঘণ্টার সফরে সকালে ঢাকা এসেছেন অধ্যাপক হালুক গোরগুন। তার এ সফরে বাংলাদেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে।