শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

বেবিচক চেয়ারম্যান মঞ্জুর কবীর ভূঁইয়া প্রত্যাহার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৬:৫৫ অপরাহ্ন

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়াকে প্রত্যাহার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারি কাজে কক্সবাজার থাকাবস্থায় হঠাৎ করেই তাকে  প্রত্যাহার করা হল।

রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়াকে বেবিচক থেকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। তবে নতুন চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব নেবেন, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর