বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ভূমিকম্প আতঙ্কে ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা ঢাবির, হল ছাড়ার নির্দেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

ভূমিকম্প এবং পরবর্তী আফটারশকের কারণে উদ্ভূত জরুরি পরিস্থিতিতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের রোববার (২৩ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

সভাটি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সভায় সিন্ডিকেট সদস্যদের পাশাপাশি চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এবং ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী অংশ নেন।

সভায় জানানো হয়, সাম্প্রতিক ভূমিকম্পগুলো শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তার ওপর প্রভাব ফেলেছে। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, ভূমিকম্প পরবর্তী সময়ে আবাসিক হলসমূহের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা, ঝুঁকি মূল্যায়ন এবং প্রয়োজনীয় সংস্কার জরুরি। সেজন্য হলগুলো খালি করা প্রয়োজন বলে মত দেন বুয়েটের বিশেষজ্ঞ দল, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক ও প্রধান প্রকৌশলী।

এই কারণেই আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাবির সমস্ত শিক্ষাক্রম বন্ধ রাখার পাশাপাশি আবাসিক হল খালি করার সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। প্রাধ্যক্ষদের রোববার বিকেল ৫টার মধ্যে হলে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপদে হল ত্যাগ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

যদিও ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে, তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর