বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বাগেরহাটে কাল থেকে ৩ দিনের হরতাল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৭ অপরাহ্ন

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহালের দাবিতে টানা তিন দিনের হরতালের ডাক দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

আগামীকাল সোমবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা (১৫ থেকে ১৭ সেপ্টেম্বর) পর্যন্ত হরতাল পালন করা হবে। 

আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ফকিরহাট উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, ভূমি অফিস ও কৃষি অফিসসহ বিভিন্ন অফিসের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূটি পালন করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এ সময় তারা হরতালের ডাক দেন।

কর্মসূচি চলাকালে বিভিন্ন সরকারি দপ্তরের সামনে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় সব দপ্তরের দরজায় তালা ঝুলতে দেখা গেছে। কোনো কর্মকর্তা-কর্মচারীকে অফিস করতে দেখা যায়নি। তবে কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে দপ্তরের বাইরে ঘোরাঘুরি করতে দেখা গেছে।

এদিকে ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফকিরহাট উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ করেন।-কালের কণ্ঠ

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর