মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

বিসিবি পরিচালক হিসেবে মনোনীত হওয়ার পরও বাদ পড়লেন ইশফাক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৫:২১ অপরাহ্ন

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হয়েছিলেন এম ইশফাক আহসান। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে পরিচালক হিসেবে তাকে সরিয়ে দিয়েছে এনএসসি। বিষয়টি নিশ্চিত করেছেন এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম।

তিন ক্যাটাগরি থেকে বিসিবিতে ২৩ জন পরিচালক নির্বাচিত হন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দুজন পরিচালক মনোনয়ন দেয়। এনএসসি থেকে ইশফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিককে পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছিল। তবে এই দুজনের কেউই ক্রিকেট বা ক্রীড়াঙ্গনে তেমন পরিচিত মুখ নন- এমন আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইশফাক আহসানের আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি প্রকাশ্যে আসে। জুলাই বিপ্লবের অন্যতম অগ্রপথিক আসিফ মাহমুদ সজীব ভূইয়া বর্তমানে এনএসসির চেয়ারম্যান। তার প্রতিষ্ঠান থেকে বিসিবিতে এমন মনোনয়ন নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

সমালোচনার জেরেই জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক পদে পরিবর্তন আসছে। এনএসসির নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইশফাকের পরিবর্তে জাতীয় ক্রীড়া পরিষদ আরেকজন পরিচালক মনোনয়ন দেবে। আগামীকালই এই মনোনয়নপত্র ইস্যু করা হবে।’

এবারের বিসিবি নির্বাচন শুরু থেকেই নানা আলোচনা-সমালোচনায় ঘেরা। ফেডারেশনের অভিভাবক সংস্থা এনএসসির মনোনীত পরিচালক ২৪ ঘণ্টার মধ্যেই বদলের ঘটনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

এর আগে চলতি বছরই এনএসসি ফারুক আহমেদকে পরিচালক পদ থেকে প্রত্যাহার করে নেয়। এর ফলে ফারুক সভাপতি পদ থেকেও অপসারিত হন। তার স্থলাভিষিক্ত হন আমিনুল ইসলাম বুলবুল।

এবারের নির্বাচনে এনএসসি-মনোনীত পরিচালক বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে অংশ নেন এবং সেই বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হন। পরে তিনি পুনরায় বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, যিনি সভাপতি থেকে অপসারিত হওয়ার পর আদালতে রিট করেছিলেন এবং বিসিবি ও এনএসসি নিয়ে নানা নেতিবাচক মন্তব্য করেছিলেন, সেই ফারুক আহমেদ ক্লাব ক্যাটাগরি থেকে এবার আবারও বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন এবং পরবর্তীতে সহ-সভাপতি হয়েছেন। বাংলাদেশের কোনো ক্রীড়া ফেডারেশনে সভাপতি থেকে বিদায় নেওয়ার পর সহ-সভাপতির দায়িত্ব গ্রহণের নজির সাম্প্রতিক তো দূরের কথা, অতীতেও নেই।-নিউজ ২৪


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর