বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মাদক নির্মূলে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংস্কৃতিক বহুত্ববাদ না বুঝে নববর্ষের গায়ে কেউ কেউ নানা মতের মুখোশ পরাতে চায় : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ পহেলা বৈশাখ : স্বাগত বাংলা ১৪৩৩ ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তি দাবি ‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার

সেনাপ্রধানের নামে ফেসবুকে ভুয়া আইডি, আইএসপিআরের সতর্কবার্তা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খোলার ঘটনা ধরা পড়েছে। এসব অ্যাকাউন্ট থেকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে জানা গেছে।

বুধবার (১৩ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খোলা হয়েছে এবং সে সব প্রোফাইল থেকে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

এতে আরও বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ব্যক্তিগত একাউন্ট নেই এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো একাউন্ট পরিচালনা করার পরিকল্পনা নেই।

এমতাবস্থায়, জনসাধারণ ও গণমাধ্যমকে এ ধরনের ভুয়া একাউন্ট থেকে প্রচারিত তথ্যের মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। প্রসঙ্গত, এ ধরনের বিভ্রান্তমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর