বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেখতে চায় ইইউ: আমীর খসরু মাহমুদ চৌধুরী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

ইইউ  বাংলাদেশকে দ্রুত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেখতে চায় বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।  

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে ইউরোপীয় ইউনিয়ন কার্যালয়ে সফররত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বিএনপির নেতারা।

বৈঠক শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইউরোপীয় ইউনিয়ন চায় দ্রুতই বাংলাদেশ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসুক। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠায় ইইউ সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।

এছাড়া অর্থনৈতিক সহযোগিতার প্রসঙ্গে বৈঠকে উপস্থিত থাকা আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বৈঠকে বাংলাদেশে বাণিজ্য খাতে সহযোগিতা করার বিষয়ে অনুরোধ করা হয়েছে। আসন্ন নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে।

৫ আগস্টের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ওই আন্দোলনে কি পিআর পদ্ধতির দাবি ছিল? জনগণ মূলত গণতন্ত্র ও অবাধ নির্বাচনের দাবিতেই আন্দোলনে অংশ নিয়েছে।

বিএনপি নেতারা জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এ বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন ব্যবস্থা ও বাণিজ্য সহযোগিতা ইস্যুতে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর