শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

ইরানে হামলায় ইরায়েলের সাথে ছিল যুক্তরাষ্ট্রও: ট্রাম্প

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:০৮ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র ইরানে ‘বড় সামরিক হামলা’ শুরু করেছে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানের ‘বিপজ্জনক ক্ষমতা’ ও হুমকি নির্মূল করা’। 

ইতোমধ্যে ইসরাইল তেহরানসহ ইরানের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে। তেহরান, ইসফাহানসহ ইরানের বেশ কিছু শহরে বিস্ফোরণের শব্দ ও ধোঁয়া দেখা গেছে। ইরানি নাগরিকরা আতঙ্ক ও ক্ষয়ক্ষতির খবর জানাচ্ছেন।
ইরানি সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি, তবে দেশজুড়ে বিস্ফোরণ, যোগাযোগ বিচ্ছিন্নতা ও আতঙ্ক চলছে। ইরাকসহ নিকটবর্তী দেশগুলোও তাদের আকাশসীমা বন্ধ করেছে।

সূত্র: আল জাজিরা 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর