ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ।এ ছাড়া নির্ধারিত সময়েই নির্বাচনের তফসিল জানানো হবে বলেছেন তিনি।
আজ শনিবার(২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘নির্বাচনি আইন ও বিধি’ বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।